ফেডিভার্স আপনি যেকোনো সাইট থেকে অন্য একটি সাইটে যোগাযোগ করতে পারবেন, কোথাও আটকে যাবেন না, যেমন ধরুন আপনি যদি ফেসবুক থেকে রেডিট বা Quora তে সরাসরি লিখতে চান, পারবেন না, কারণ এরা একেকটি দৈত্যের বাগানের মতন, চারপাশে পাঁচিল ঘেরা | অথচ এই ব্যাপারটিকে কত সহজে ফেডি ভার্স সামলে নেয় দেখুন ActivityPub এর সুবাদে | আমি এই পোস্ট টি লেমি তে বাংলা কমিউনিটি কে ট্যাগ করলাম @bengali_convo এবং ওরাও উত্তর দেবে, সেই উত্তর আমি এখানেই দেখতে পাব | এই ব্যাপারটা কিন্তু দেয়াল ঘেরা সামাজিক মাধ্যমে আপনি পাবেন না |