1
submitted 1 week ago* (last edited 1 week ago) by arinbasu@lemmy.ml to c/bengali_convo@lemmy.ml

বাংলায় আলাপ আলোচনা করার ফেডিভারস গ্রুপ তৈরি করে আলোচনা করা যায়। এ ফেসবুক, বা টুইটারের মতন কিন্তু তাদের থেকে আলাদা এই কারণে যে একে আপনি যে কোন ওয়েব ব্রাউজার দিয়ে দেখতে পাবেন। আপনাকে হয়ত শুধু ফেডিভারসে একটি বিনি পয়সার একাউন্ট খুলতে হবে এইমাত্র, তাও শুধু লেখার জন্য। পড়ার জন্য কোন বিধিনিষেধ নেই, কেউ বলবে না যে আপনাকে advertisement দেখতে হবে। আপনি যা ইচ্ছে লিখতে পারেন, এ গ্রুপ থেকে কেউ আপনার পোস্ট উড়িয়ে দেবে না, তবে শুধু অনুরোধ, এমন কিছু লিখবেন না যে কথা লেখা যায় না। আপনি কতখানি কথা লিখতে পারবেন তাই নিয়েও কোন বিধিনিষেধ নেই | সবচেয়ে বড় কথা, লিখতে গেলে যে আপনাকে লেমির সদস্যপদ নিতে হবে তারো কোন মানে নেই। আপনি যে কোন ফেডিভারসের ইনস্ট্যানসে আপনার একাউন্ট খুলতে পারেন, একটি একাউন্ট খুললেই হবে, শুধু খেয়াল রাখবেন যেখান থেকে আপনি লেখা দেখতে চান, সেই একাউন্ট টিকে ফলো করবেন, তাহলেই হবে। যেমন ধরুন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে @bengali_convo@lemmy.ml এই একাউন্টটিকে আপনার যে কোন পছন্দের ফেডিভারস থেকে ফলো করুন।

no comments (yet)
sorted by: hot top controversial new old
there doesn't seem to be anything here
this post was submitted on 14 Aug 2026
1 points (100.0% liked)

বাংলায় আলাপ আলোচনা আড্ডা

126 readers
2 users here now

ফেডিভারসে বাংলায় আলাপচারিতা কথোপকথন, গল্প, আড্ডার গ্রুপ। যে কেউ যোগ দিতে পারেন।

founded 3 years ago
MODERATORS